রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সামরিক ও ভূরাজনৈতিক হিসাব কি নতুন পর্যায়ে প্রবেশ করছে? সাম্প্রতিক সময়ে রাশিয়ার নতুন প্রজন্মের Geran-4 ধরনের ড্রোন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সংকট এবং যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান সামরিক চাপ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। একই সময়ে ইউক্রেনের ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেটে প্রায় ২৭ বিলিয়ন ডলারের অর্থঘাটতির কথা উঠে এসেছে।

ইউরোপীয় ইউনিয়ন আবারও ইউক্রেনকে ৩.৩ বিলিয়ন ইউরোর নতুন অর্থ সহায়তা দিয়েছে, যার একটি বড় অংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংগ্রহে ব্যবহারের কথা বলা হয়েছে। ফলে যুদ্ধের সামরিক সক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক চাপও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক নিয়েও নতুন আলোচনা চলছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ সম্প্রতি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা যুক্তরাষ্ট্র–ইউরোপের “নিঃশর্ত” বন্ধুত্ব দীর্ঘ সময়ের জন্য বদলে যেতে পারে। একই সময়ে জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি কমানোর পরিকল্পনাও আলোচনায় রয়েছে।

এই ভিডিওতে রাশিয়ার ড্রোন কৌশল, ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাপ, পশ্চিমা সহায়তা, যুক্তরাষ্ট্র–জার্মানি সম্পর্ক এবং ন্যাটো–রাশিয়া উত্তেজনার সম্ভাব্য ভূরাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

Ads Space