ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইটামার বেন-গভির গাজা থেকে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে অন্য দেশে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা সামনে এনেছেন। তাঁর প্রস্তাবিত “Disengagement 710” পরিকল্পনায় সাত বছরের মধ্যে প্রায় ১৮ লাখ ৬০ হাজার মানুষকে গাজা ছাড়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

কিন্তু এই পরিকল্পনাকে ঘিরে উঠেছে বড় প্রশ্ন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় বসবাসের পরিস্থিতি যখন অত্যন্ত কঠিন, তখন বিদেশে চলে যাওয়াকে কতটা স্বেচ্ছায় সিদ্ধান্ত বলা যায়? জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন লাখের বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি বেন-গভিরের পরিকল্পনার কাঠামো, গাজার বর্তমান মানবিক পরিস্থিতি, ফিলিস্তিনিদের অবস্থান, ইসরায়েলি রাজনীতির ভূমিকা এবং জোরপূর্বক স্থানান্তর নিয়ে আন্তর্জাতিক আইনের বিতর্ক।

Ads Space